মালদা

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশ আটকাতে বিএসএফ-এর নজরদারী

দিন কয়েক পরেই সারা রাজ্য জুড়ে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষা ব্যবস্থা মজবুত করল বিএসএফ। তবে শুধু ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারীর পাশাপাশি জেলার সীমান্তবর্তী বিহার ও ঝাড়খন্ড রাজ্যের প্রবেশ পথ রতুয়া, হরিশচন্দ্রপুর, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা এলাকায় রাখা হচ্ছে কড়া নজরদারী। ভারত-বাংলদেশ সীমান্তবর্তী এলাকা গুলিতে লাল সর্তকতা জারি করেছে বি এস এফ।

        এবিষয়ে নর্থ বেঙ্গলের আই.জি অজয় নন্দা জানান, এদিন তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোথায় কি ভাবে কি কি ব্যবস্থা নিতে হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/dMNu3cfeWHQ